ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শ্যামপুরে আইনজীবী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২২,  5:03 PM

news image

রাজধানীর শ্যামপুরে মিতু ফকির (২৫) নামে এক আইনজীবী তরুণীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ নভেম্বর) রাতে শ্যামপুরস্থ করিমুল্লাহবাগ ইস্টার্ন হাউজিংয়ের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণী মাদারীপুর জেলার মোশারফ ফকিরের মেয়ে। জানা গেছে, কয়েকমাস আগে তার বিয়ে হয়। স্বামী এবং স্ত্রী দুজনেই পেশায় আইনজীবী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মো. মিরাজকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে শ্যামপুর থানার উপপরিদর্শক (এএসআই) মো. হাসান জানান, নিহত তরুণীর পরিবারের অভিযোগ থাকায় তার স্বামী মিরাজকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম