ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারালো ভারত

#

স্পোর্টস ডেস্ক

২৯ আগস্ট, ২০২২,  4:09 PM

news image

এশিয়া কাপের শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। পাকিস্তানের দেয়া ১৪৮ রানের টার্গেট পূরণ করতে ভারত সময় নেয় শেষ ওভার পর্যন্ত। ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারালেও ভালোভাবে ম্যাচে ফিরেছিল ভারত। ভিরাট কোহলি ও রোহিত শর্মা মিলে গড়েছিলেন ৪৯ রানের জুটি। তবে ভারতের ইনিংসে লাগাম টেনে ধরেন মোহাম্মদ নওয়াজ। অষ্টম ওভারের চতুর্থ বলে নওয়াজকে বিশাল এক ছক্কা মারেন রোহিত। এর পরের বল ডট দেন এই স্পিনার। ওভারের শেষ বলে ফের ছক্কা মারতে গেলে লং অনে ধরা পড়েন পাকিস্তানি ফিল্ডার ইফতিখার আহমেদের হাতে।

ফলে ইতি ঘটে ভারত অধিনায়কের ১৮ বলে ১২ রানের ইনিংসের। চতুর্থ উইকেটে রবিন্দ্র জাদেজার সঙ্গে ৩১ বলে ৩৬ রানের জুটি গড়ে ফেরেন সুরাইয়া কুমার যাদব (১৮)। এরপর হার্দিক পান্ডিয়ার সঙ্গে পঞ্চম উইকেটে ২৯ বলে ৫২ রানের পার্টনারশিপ গড়েন রবিন্দ্র জাদেজা। জয়ের জন্য শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল মাত্র ৭ রান। মোহাম্মদ নওয়াজের করা ওভারের প্রথম বলে বোল্ড হয়ে ফেরেন জাদেজা। এরপর দীনেশ কার্তিককে সঙ্গে নিয়ে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া। ১৭ বলে চার বাউন্ডারি আর এক ছক্কায় ৩৩ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এর আগে দুবাইয়ে এই হাই-ভোল্টেজ ম্যাচে বাবর-রিজওয়ানের ওপেনিং জুটি মাত্র ১৫ রানে ভেঙ্গে দেন ভারতীয় পেসার ভুবেনশ্বর কুমার। বাবর আজম ফিরে যান মাত্র ১০ রান করে। অপর ওপেনার রিজওয়ান একাই লড়ে গেলেও অপর প্রান্ত থেকে সেভাবে সঙ্গ দিতে পারেননি কেউই। ইনিংসের ১৫তম ওভারে রিজওয়ান ও খুশদিলকে তুলে নেন দারুণ ছন্দে থাকা হার্দিক পান্ডিয়া। দলের হয়ে রিজওয়ান সর্বোচ্চ ৪৩ রান করেন। দুর্দান্ত বোলিংয়ে ভুবেনেশ্বর কুমার তুলে নেন সর্বাধিক ৪টি উইকেট। হার্দিক তুলেছেন ৩টি উইকেট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম