ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শোভাযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২৩,  10:15 PM

news image

পূর্ব ঘোষিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অংশ নিতে মিছিল করতে করতে রাজধানীর রমনায় জড়ো হচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৩টায় শুরু হবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে এ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা। এর আগে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে সমাবেশ করবেন তারা। এতে বক্তব্য দেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা। তবে বিকেলে কর্মসূচি শুরুর কথা থাকলেও দুপুর ১টা থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। তারা জানান, সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি বিরোধীদের যেকোনো চক্রান্ত মোকাবিলায় মাঠে থাকবেন তারা। একই সঙ্গে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা হলেও কর্মসূচিতে থাকছে ভোটের আবহও। নেতাকর্মীদের প্রত্যয়ও নির্বাচনে দলের জয় নিশ্চিতে এখন থেকেই সক্রিয় থাকবেন তারা। সমাবেশের পর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হবে শোভাযাত্রা। শাহবাগ ও এলিফ্যান্ট রোড হয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে এ শোভাযাত্রা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম