ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

শোক জানিয়ে মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি, ২০২৩,  4:16 PM

news image

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে সাড়ে ১১ হাজারের বেশি মানুষ নিহতসহ অসংখ্য মানুষ আহত হওয়ার প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবারের পদযাত্রা স্থগিত করেছে বিএনপি। বুধবার গভীর রাতে মোবাইলে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি জানান, তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যুতে গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে ঢাকায় বিএনপির আজ বৃহস্পতিবারের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। পদযাত্রার পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আনুষ্ঠানিক সূত্রের বরাতে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১১ হাজার ৭০০ ছাড়িয়েছে। মোট ‍মৃতের সংখ্যা ১১ হাজার ৭১৯। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম