ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

১৩ অক্টোবর, ২০২২,  1:53 PM

news image

ক্রাইস্টচার্চে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়। সেরা কম্বিনেশন খুঁজে পেতে প্রথম তিন ম্যাচের পর চতুর্থ ম্যাচেও ফের একাদশে আনা হয়েছে পরিবর্তন। কিউইদের বিপক্ষে বিশ্রামে থাকা দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদকে আবার ফেরানো হয়েছে। বাদ পড়েছেন পেসার এবাদত হোসেন ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। ত্রিদেশীয় সিরিজের আপাতত পাওয়ার কিছু নেই বাংলাদেশের। টানা তিন ম্যাচ হেরে ফাইনালের লড়াই থেকে ছিটকে গেছে সাকিব বাহিনী। আরব আমিরাত সিরিজ বাদ দিলে ক্যারিবীয় সফর থেকে টানা ৭ ম্যাচে হেরেছে বাংলাদেশ। তবে বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশন এবং ছন্দ খুঁজে পেতে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটিকেও গুরুত্বের সঙ্গে দেখছেন অধিনায়ক সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার (১২ অক্টোবর) ম্যাচ হারের পর সাকিব বলেন, ‘এখানে জিততে এসেছি। জিতলে মোমেন্টাম পাব, ফলে কালকের ম্যাচও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে।’ বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনের শেষ সময় ১৫ অক্টোবর। প্রয়োজনে সে অপশনটা নিয়েও ভাববে টিম ম্যানেজমেন্ট। তবে, আপাতত লক্ষ্য একটাই- কম্বিনেশন যেমনই হোক, ট্রাইনেশন সিরিজে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের সুখস্মৃতি নিয়ে অস্ট্রেলিয়ার বিমান ধরবে টাইগাররা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম