ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

শেষ মুহূর্তের গোলে বায়ার্নের বিপক্ষে ম্যানসিটির জয়

#

স্পোর্টস ডেস্ক

২৭ জুলাই, ২০২৩,  5:27 PM

news image

মৌসুম পূর্ববর্তী প্রীতি ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। বুধবার বিকেলে টোকিওতে জেমস ম্যাকআতে ও আয়মেরিক লাপোর্তের গোলে ভর করে তারা ২-১ গোলে হারিয়েছে বায়ার্নকে। এদিন ম্যাচের ২১ মিনিটে জেমসের গোলে ভর করে এগিয়ে যায় স্কাই ব্লুজরা। তার গোলে ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকে তারা। ৮১ মিনিটের মাথায় বায়ার্নের মাথিয়াস টেল গোল করে সমতা ফেরান। কিন্তু এই সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮৬ মিনিটের মাথায় চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন সিটির লাপোর্তে গোল করে এগিয়ে নেন দলকে। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েগ পেপ গার্দিওলার শিষ্যরা। রবিবার অপর প্রীতি ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে ম্যানসিটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম