ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শেষ ধাপেও কলেজ পায়নি ১২ হাজার শিক্ষার্থী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই, ২০২৪,  10:45 PM

news image

একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের ফল প্রকাশিত হয়েছে। শেষ ধাপেও ১২ হাজারের বেশি শিক্ষার্থী কোনো পছন্দের কলেজ পাননি। এর মধ্যে জিপিএ-৫ পেয়েও শেষ ধাপে ভর্তির জন্য কলেজ মনোনয়ন পাননি সাড়ে ৭০০ শিক্ষার্থী।‌ শুক্রবার রাতে একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। তবে যারা আবেদন করেও কলেজ পায়নি তাদের জন্য এবার এনালগ (সরাসরি) পদ্ধতিতে ভর্তির সুযোগ দেওয়া হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ভর্তির নীতিমালা অনুযায়ী তিন ধাপে আবেদন নেয়ার কথা ছিল। সেই তিন ধাপ শেষেও আমাদের ১২ হাজারের কিছু বেশি শিক্ষার্থী কলেজ বরাদ্দ পাননি। তার মধ্যে এসএসসিতে জিপিএ-৫ শিক্ষার্থীর সংখ্যা ৭০০ জনের মতো। তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়া হবে, জানতে চাইলে তপন কুমার বলেন, এটা তো একক সিদ্ধান্তে বলা সম্ভব নয়। আলোচনা সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে আমরা চাই না কোনো শিক্ষার্থী ভর্তিবঞ্চিত থাকুক। তিনি বলেন, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১৬ লাখের বেশি শিক্ষার্থী পাস করেছেন। এর বিপরীতে কলেজে ভর্তিযোগ্য আসন রয়েছে ২৫ লাখের মতো। অর্থাৎ সব শিক্ষার্থী ভর্তি হলেও ৮ লাখের বেশি আসন ফাঁকা থাকার কথা। এরপরেও শিক্ষার্থীদের ভর্তিবঞ্চিত হওয়ার কারণ পছন্দের কলেজ না পাওয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম