ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শেল্টারে যাওয়ার আগেই আঘাত হানল মিসাইল, ইসরায়েলে নিহত ২

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মার্চ, ২০২৬,  4:43 PM

news image

ইরানের মিসাইল হামলায় দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবের রামাত গানে দুজন নিহত হয়েছেন। ইরান থেকে মিসাইল ছোড়ার পর সাইরেন বাজলে তারা নিজ বাড়ির বোমা শেল্টারে ঢুকতে যাচ্ছিলেন। ঠিক তখনই মিসাইল এসে আঘাত হানে। এতে দু’জন প্রাণ হারান। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোর বরাতে জানিয়েছে, নিহত ওই দুজনের বয়স ৭০ বছরের কাছাকাছি। তাদের গুরুতর আহত অবস্থায় অ্যাপার্টমেন্টের সিঁড়ির কাছে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই সময় তারা ভবনটির বোমা শেল্টারের দিকে যাচ্ছিলেন। এর আগে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল, ইরান নতুন হামলায় ক্লাস্টার মিসাইল ব্যবহার করেছে। যেগুলোর একেকটিতে ২০টি ছোট বোমা থাকে। যখন মিসাইলগুলো নিচে নেমে আসে তখন এই বোমাগুলো মিসাইলের ভেতর থেকে বেরিয়ে আসে। এগুলোর একেকটির ওজন প্রায় আড়াই কেজি। ফলে এসব বোমা যেখানে আঘাত হানে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে।  সূত্র : টাইমস অব ইসরায়েল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম