ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শেরিফ তিরাসপুল হারিয়ে নকআউট পর্বে রিয়াল

#

স্পোর্টস ডেস্ক

২৫ নভেম্বর, ২০২১,  4:50 PM

news image

শেরিফ তিরাসপুলের বিপক্ষে দারুণ করল রিয়াল মাদ্রিদ। একে একে তিন বার শেরিফের জালে বল পাঠাল স্প্যানিশ ক্লাবটি। তিন গোলের ব্যবধানের দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে পা রাখল কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। গতকাল বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ‘ডি’ গ্রুপের ম্যাচে শেরিফকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

এর আগে প্রথম লেগে নিজেদের মাঠে এই শেরিফের কাছেই ২-১ ব্যবধানে হেরে যায় রিয়াল। এবার প্রতিপক্ষের মাঠে সে হারের প্রতিশোধ দারুণভাবে নিয়েছে স্প্যানিশ ক্লাবটি। দলের জয়ের ম্যাচে শুরুতে গোল করেছেন ড্যাভিড আলাবা। ম্যাচের ৩০ মিনিটের মাথায় তাঁর ফ্রি কিকে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ান টনি ক্রুস। এর পর দ্বিতীয়ার্ধের শুরুতে জয় নিশ্চিত করে ফেলেন করিম বেনজেমা। ৫৫ মিনিটের মাথায় প্রতিপক্ষের খেলোয়াড়দের কাটিয়ে আড়াআড়ি শটে খুঁজে নেন জাল তিনি। বর্তমানে মাঠের বাইরে খুব বাজে সময় পার করছেন বেনজেমা। এ জয়ে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে রিয়াল। এ গ্রুপের দিনের অন্য ম্যাচে জেকোর জোড়া গোলে শাখতার দোনেৎস্ককে ২-০ ব্যাবধানে হারিয়েছে ইন্টার মিলান। তাদেরও পরের রাউন্ডে খেলা নিশ্চিত হয়ে গেছে। ইতালীয় চ্যাম্পিয়নদের পয়েন্ট ১০। পরের দুই স্থানে থাকা শেরিফ ৬ পয়েন্ট নিয়ে আছে তিনে, আর শাখতারের পয়েন্ট ১।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম