ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

শেখ হাসিনা চিরদিনের জন্য ক্ষমতা দখল করতে চেয়েছিলেন: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২৪,  9:33 PM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তরে সাহস থাকলে শেখ হাসিরা পালিয়ে যেতেন না, দেশেই থাকতেন। তার অন্যায়-অপরাধের অন্ত নেই। মহিলা ফেরাউনের পদত্যাগের পর যে স্বস্তির বাতাস বইছে দেশে, এটা ধরে রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন ও অনুদানের চেক দেওয়া শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিরদিনের জন্য ক্ষমতা দখল করতে চেয়েছিলেন। তিনি দেশের সম্পদ দখলে লুটেরা-দোসরদের প্রশ্রয় দিতেন। তিনি বলেন, আর যারা তার অন্যায় নিয়ে কথা বলেছেন তাদের গুম করে আয়নাঘরে রেখেছেন শেখ হাসিনা। গুম করেও থেমে থাকেননি তিনি, হাজার হাজার মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন। হিটলারের সঙ্গে কি সংলাপ করা যায়, এমন প্রশ্ন রেখে রিজভী বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনলে গোটা জাতি কৃতদাস হয়ে যাবে হাসিনা ও ভারতের কাছে। উপদেষ্টা ড. ইউনূস ও সাংবাদিকদের উদ্দেশে রিজভী বলেন, পরাজিত স্বৈরাচারের দোসররা আবারও যেন মাথা চাড়া না দেয়, সেটা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে দেখতে হবে। আর সাংবাদিকরা জোরালো ভূমিকা রাখবেন, কারও চাপের মুখে মাথা নত করবেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম