ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

শেখ হাসিনার সবশেষ অবস্থান সম্পর্কে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর, ২০২৪,  9:49 PM

news image

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবশেষ অবস্থান সম্পর্কে অন্তর্বর্তী সরকারের ধারণা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ‘তার (শেখ হাসিনা) অবস্থান জানতে ভারত ও সংযুক্ত আরব আমিরাতে খোঁজ নেওয়া হচ্ছে।’ আজ মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে খবর ছড়িয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন। সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াকিবহাল কি না- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওনার (শেখ হাসিনা) অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেননি।’ তিনি বলেন, ‘তবে আপনারা যেমনটি দেখেছেন আমরাও দেখেছি, উনি আজমানে সম্ভবত গেছেন। কিন্তু সেটা রি-কনফার্মের চেষ্টা করেও আমরা সফল হইনি।’ এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। দেশের একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ জয় জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবর সঠিক নয়। তিনি বলেন, ‘আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর চাউর হয়েছে সেটি সঠিক নয়। তিনি এখনো ভারতেই অবস্থান করছেন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম