ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

শেখ হাসিনার জন্য মায়াকান্না করছে ভারত: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২৪,  7:57 PM

news image

গণহত্যাকারী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে দিয়ে ভারত নিজেদের স্বার্থ রক্ষা করতে চায়। এ কারণে দেশটির রাজনীতিবিদসহ মিডিয়া প্রতিদিন প্রতিনিয়ত মায়াকান্না করছে। শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে গিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর পোড়ানো হচ্ছে মিথ্যার বেড়াজালে। তারা হিংসা-প্রতিহিংসার জ্বালায় প্রতিনিয়ত পুড়ছে। তাদের কাছে বাংলাদেশের মানুষের কোনো মূল্য নেই। নিজেদের স্বার্থ রক্ষায় তারা শেখ হাসিনাকে দিয়ে নানারকম ষড়যন্ত্র করছে। হাইকমিশনে হামলা করে তারা শেখ হাসিনার জ্বালা মেটাচ্ছেন। শেখ হাসিনাকে আগলে রাখতে গিয়ে ভারত রক্তপাত করেছে উল্লেখ করে রিজভী বলেন, হাসপাতালে না আসলে এটা বোঝা যায় না। যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাদের এসব দেখা উচিত। এ সময় শেখ হাসিনার বিচার প্রসঙ্গেও কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা। তিনি বলেন, শেখ হাসিনার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাকে যে রক্ষা করতে চাইবে, তাদেরও ট্রাইব্যুনালে বিচার করা হবে। কোনো হুমকি-ধামকি দিয়ে এই বিচার থেকে রক্ষা পাওয়া যাবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম