ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শেখ হাসিনাকে ফেরত আনতে পারলে বিচারটা ভালো হবে: তাজুল ইসলাম

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৪,  8:00 PM

news image

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার যদি ফেরত আনতে পারে তাহলে বিচারটা ভালোভাবে করা সম্ভব হবে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে সরকারের আনুষ্ঠানিক চিঠি পাঠানোর বিষয়ে অভিমত জানতে চাইলে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, আমাদের রিকোয়েস্টের ভিত্তিতেই রাষ্ট্র এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে। রাষ্ট্র রাষ্ট্রের কাজ করেছে। তাকে ফেরত পাওয়ার জন্য কূটনৈতিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে। সরকার যদি তাকে ফেরত আনতে পারে তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম