ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে ‘রেড অ্যালার্ট’ জারির উদ্যোগ

#

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৫,  5:05 PM

news image

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড অ্যালার্ট’ জারি করতে ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের বরাত দিয়ে আইন মন্ত্রণালয় এক বার্তায় এ কথা জানায়। এর আগে গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা ‘রেড অ্যালার্ট’ জারির কথা বলেছিলেন। এরপর গতকাল রাত ৯টায় আইন মন্ত্রণালয় এক সংশোধনী বার্তায় জানায়, ‘রেড অ্যালার্ট জারির লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমাদের যা যা করণীয়, আমরা করে যাচ্ছি। আরো কিছু করণীয় থাকলে ক্ষেত্রবিশেষে চিন্তা করে আমরা করব। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার অগ্রগতির বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ‘আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। এরপর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তবে সেটি বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি, তার সুস্পষ্ট লঙ্ঘন হবে। এ ব্যাপারে আমরা বিশ্বসমাজে কী পদক্ষেপ নেব, সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে।’ এর আগে গত নভেম্বরে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানানোর বিষয়ে সাংবাদিকদের অবহিত করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়।  প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর তাঁর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে বেশ কয়েকটি মামলা দায়ের হয়।  এরই মধ্যে তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে নানা উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম