ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

শুরুতেই মুমিনুলের বিদায়

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২৩,  4:52 PM

news image

আয়ারল্যান্ডকে অল্প রানে আটকে দেয়ার পরও নিজেদের প্রথম ইনিংসে নেমে বিপদে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের ১৬তম বলেই অ্যাডায়ারের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন মুমিনুল হক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪.২ ওভারে ৪৮ রানে ৩ উইকেট। মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুরে সিরিজের একমাত্র টেস্টে আইরিশদের ২১৪ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৩৪ রানে দুই ওপেনারকে হারিয়েছে টাইগাররা। প্রথম দিন শেষে ১৮০ রানে পিছিয়ে ছিল সাকিব বাহিনী। আর দিনের শুরুতে আবারও উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। অ্যাডায়ারের বল লেগ সাইডে খেলতে গিয়ে বোল্ড হন মুমিনুল। ৩৪ বলে ১৭ রান করে আউট হন টাইগার এ ব্যাটসম্যান। এরপর ব্যাটিংয়ে নেমেছেন সাকিব আল হাসান। এর আগে বল হাতে পুরো দিনে আধিপত্যটা ছিল বাংলাদেশেরই। তাইজুল ইসলাম একাই তুলে নিয়েছেন ৫ উইকেট। দুটি করে উইকেট নিজেদের দখলে নিয়েছেন এবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ। বাকি উইকেটটি নিজের পকেটে পুরেন শরিফুল ইসলাম। এতে টস জিতে ব্যাট করতে নামা আইরিশদের ইনিংস ৭৭.২ ওভারে শেষ হয় মাত্র ২১৪ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন হ্যারি টেক্টর। ৯২ বলে তার ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ১ ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন লরকান টাকার। ৭৪ বল মোকাবিলায় ৩টি চার হাঁকান তিনি। এছাড়া কার্টিস ক্যাম্ফার ৩৪ ও মার্ক অ্যাডায়ার ৩২ রানের ইনিংস খেলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম