ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শুধু রেমিট্যান্সের ওপর নির্ভর করলে আমাদের হবে না : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২২,  9:02 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শুধু রেমিট্যান্সের ওপর নির্ভর করলে আমাদের হবে না। আমাদের এখানে উৎপাদন বাড়াতে হবে, উৎপাদন বহুমুখীকরণ করতে হবে এবং রপ্তানিও আমাদের বাড়াতে হবে।’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের প্রথম সভায় অংশ নিয়ে এ কথা বলেন শেখ হাসিনা।প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা কী কী পণ্য রপ্তানি করতে পারি, তার একটা নতুন বাজার আমাদের খুঁজে বের করতে হবে এবং সে পণ্য যেন আমরা বাংলাদেশে উৎপাদন করতে পারি, অথবা আমরা বিদেশে যেন বিনিয়োগ করতে পারি, আমাদের সে চিন্তাই থাকতে হবে। আমরা শুধু বিনিয়োগ আনব তা না, আমরা বিনিয়োগ করতেও পারব, সে দক্ষতাও আমাদের আনতে হবে। সব কিছুর চেয়ে আমাদের প্রয়োজন দক্ষ জনশক্তি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম