ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, সৌদি প্রবাসীসহ নিহত ৩ ৬ ছক্কায় ব্রেভিসের ঝোড়ো অর্ধশতকে জিতল দক্ষিণ আফ্রিকা টাইব্রেকারে ডাচদের স্বপ্নভঙ্গ, ১৪ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে: পেজেশকিয়ান নেপাল-চীন সীমান্তে ফের বন্যার আশঙ্কা, উপচে পড়ছে ব্যারিয়ার লেকের পানি

শুটার মাসুমের ১৫ দিনের রিমান্ড চায় পুলিশ

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০২২,  8:23 PM

news image

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান জামান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার শুটার মো. মাসুম ওরফে আকাশকে ১৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। সোমবার তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।  ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে হত্যাকাণ্ডের পর থেকে রোববার পর্যন্ত স্থানীয় একজন ওয়ার্ড কাউন্সিলরসহ মতিঝিল ও এজিবি কলোনি এলাকার অন্তত ১০ জনকে জিজ্ঞাসাবাদ করে খুনের মোটিভ সম্পর্কে অনেকটা ধারণা পেয়েছেন ডিবি ও র্যা ব কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদের পর তাদের অনেককেই শহর ছাড়তে নিষেধাজ্ঞাসহ বেশকিছু শর্ত দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হত্যা মামলার তদন্তে অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, টিপুকে হত্যার জন্য পাঁচ দিন আগে মাসুমকে ভাড়া করা হয়। ঘটনার তিন দিন আগে কমলাপুরের ইনল্যান্ড ডিপো এলাকায় অপরিচিত এক ব্যক্তি এসে মাসুম ও তার সহযোগীকে একটি মোটরসাইকেল ও অস্ত্র দিয়ে যায়। ঘটনার আগের দিনও এজিবি কলোনিতে গিয়ে পরিস্থিতি অনুকূলে না থাকায় ফিরে আসে মাসুম ও তার সহযোগী। ২৪ মার্চ ফের তারা মিশন বাস্তবায়নে যায় এবং গুলি করে টিপুকে হত্যা করে। একই ঘটনায় গুলিতে কলেজছাত্রী প্রীতি নিহত ও টিপুর গাড়িচালক মনির আহত হন। হত্যাকাণ্ডের পেছনে একাধিক কারণ রয়েছে। সেগুলো নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। বেশ কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম