ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শুক্রবার যেসব প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ, ২০২২,  5:41 PM

news image

সরকারি ও বেসরকারি একাধিক প্রতিষ্ঠানের আগামীকাল শুক্রবার (৩১ মার্চ) চাকরির পরীক্ষা রয়েছে। এরমধ্যে কর্মসংস্থান ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক ও কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সসহ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। একদিনে একাধিক নিয়োগ পরীক্ষা থাকায় বিপাকে পড়েছে পরীক্ষার্থীরা। এ নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও সমাধান হচ্ছে না। উল্টো একই সময়ে একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা নেওয়ার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার থাকছে সরকারি ও বেসরকারি ৫ প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা। নিয়োগ পরীক্ষার ওইদিন সকাল ও বিকালের শিফটে অনুষ্ঠিত হবে। এরমধ্যে সকালের শিফটেই অনুষ্ঠিত হবে ৪টি প্রতিষ্ঠানের পরীক্ষা। ফলে চার প্রতিষ্ঠানের যেকোনো একটি প্রতিষ্ঠানের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পরীক্ষার্থীরা। বাকি ৩ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ শুরুতেই হাতছাড়া হচ্ছে তাদের।

যেসব প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা রয়েছে—

প্রতিষ্ঠানের নাম : কর্মসংস্থান ব্যাংক

পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর।

পদের সংখ্যা : ১৭৭ টি।

পরীক্ষার ধরন : এমসিকিউ ও লিখিত।

পরীক্ষার সময় : সকাল ১০ টা থেকে ১১:৩০ টা।

প্রতিষ্ঠানের নাম : ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড

পদের নাম : ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার।

পদের সংখ্যা : নির্ধারিত না।

পরীক্ষার সময় : সকাল ১০:০০-১১:৩০ টাকা।

প্রতিষ্ঠানের নাম : ব্যাংক এশিয়া লিমিটেড

পদের নাম : ক্যাশ অফিসার।

পদের সংখ্যা : নির্ধারিত না।

পরীক্ষার ধরন : লিখিত পরীক্ষা।

পরীক্ষার সময় : সকাল ১০:০০ - ১১:৩০ টা।

প্রতিষ্ঠানের নাম : কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয়

পদের নাম : জুনিয়র অডিটর।

পরীক্ষার ধরন : এমসিকিউ ও লিখিত।

পরীক্ষার সময় : সকাল ১০:৩০-১১:৩০ টা।

প্রতিষ্ঠানের নাম : হিসাব মহা-নিয়ন্ত্রক কার্যালয়

পদের নাম : জুনিয়র অডিট।

পদের সংখ্যা : নির্ধারিত না।

পরীক্ষার ধরন : এমসিকিউ।

পরীক্ষার সময় : বিকাল ৩.০০-৪.০৫টা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম