ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

শীতার্ত মানুষের মাঝে রংপুর জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

#

১৩ জানুয়ারি, ২০২৪,  9:56 PM

news image

উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত, আর এই শীত নিবারণের জন্য রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ। এরই ধারাবাহিকতায় গঙ্গাচড়া মডেল থানা চত্বরে গতকাল সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন, রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। রংপুর থেকে খাইরুল ইসলামকে সাথে নিয়ে আবুল হোসেন বাবলুর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। উত্তরের জনপদ রংপুর, তিস্তা নিকটবর্তী থানা গঙ্গাচড়া, শীত মৌসুমে শীতের তীব্রতা সর্বদাই থাকে বেশি, পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানান উত্তরাঞ্চলের শীতার্ত ব্যক্তিগণ। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) এস এম রশিদুল হক  পিপিএম-সেবা, রংপুর জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ইফতে খায়ের আলম,  অতিরিক্ত পুলিশ সুপার (এ-সর্কেল) মোঃ আবু রায়হান এবং গংগাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান সহ রংপুর জেলা পুলিশের বিভিন্ন পদের কর্মকর্তাবৃন্দ ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম