ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

শীতলক্ষ্যায় নৌকা ডুবি, ৩ জনের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২২,  5:11 PM

news image

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীতে পারাপারের সময় ইঞ্জিনচালিত নৌকা ডুবির ঘটনা ঘটেছে।শুক্রবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে নৌ-পুলিশ,ফায়ার সার্ভিসের কোস্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। তারা হলেন শাওন, জিম ও রিফাত। তিনজনই নারায়ণগঞ্জ শহরের ডনচম্বোর এলাকার বাসিন্দা এবং বার একাডেমি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এ তিন সহপাঠী নবীগঞ্জ কদমরসূল দরগাহর মেলায় গিয়েছিলো, ফেরার পথে এ নৌ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশের উপ-পরিদর্শক ফোরকান জানান, নবীগঞ্জের মেলা থেকে বাসায় ফেরার জন্য বন্ধুরা মিলে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে নদী পার হয়ে হাজীগঞ্জ ঘাটের দিকে আসছিল। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। সবাই তীরে উঠতে পারলেও নিখোঁজ থাকে তিনজন। খবর পেয়ে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। তবে আর কেউ নিখোঁজ নেই বলে জানানো হয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম