ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

শিয়াল মারার ফাঁদে প্রাণ হারালো ৭ বছরের শিশু

#

নিজস্ব প্রতিনিধি

২৯ মে, ২০২২,  6:14 PM

news image

সিরাজগঞ্জের তাড়াশে মুরগির খামারে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে জান্নাতি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার ভোরে উপজেলার তালম ইউনিয়নের তালম গ্রামের শিবপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জান্নাতি ওই গ্রামের জিল্লুর রহমানের মেয়ে। তাড়াশ থানার এসআই আব্দুস সালাম জানান,

খামারি আবু তালেব মুরগি বাঁচাতে তার খামারের চারপাশে জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে শিয়াল মারার জন্য ফাঁদ পেতে রেখেছিলেন। আজ ভোরে সেখানে আম কুড়াতে গেলে শিশু জান্নাতি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির সুরতহাল তৈরি করা হয়েছে। আমরা এখনও ঘটনাস্থলেই রয়েছি। স্বজনরা অভিযোগ দিলে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম