ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শিশু ধর্ষণচেষ্টা: মাদরাসা শিক্ষকের ১০ বছরের কারাদণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২২,  8:28 PM

news image

ফেনীর ছাগলনাইয়ায় প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদরাসা শিক্ষক হাফেজ আবু বকরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ওসমান হায়দার এ রায় ঘোষণা করেন। রায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি ফরিদ উদ্দিন হাজারী।

দণ্ডপ্রাপ্ত আসামি আবু বকর ফেনীর ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর গ্রামের আলী নেওয়াজের ছেলে। আসামি আবু বকর জামিনের পর থেকে পলাতক। মামলার নথির বরাত দিয়ে এপিপি ফরিদ উদ্দিন হাজারী আরও জানায়, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর দুপুরে ছাগলনাইয়ায় মাদরাসা ছুটির পর দরজা বন্ধ করে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন আবু বকর। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা করেন। মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেন পুলিশ পরিদর্শক আবুল খায়ের শেখ। আদালত এ মামলায় দীর্ঘ শুনানিকালে ১০ জনের সাক্ষগ্রহণ করে রায় ঘোষণা করেন। জামিনে যেয়ে আসামী পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম