ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শিশুর জ্বর-সর্দিতে যেভাবে খেয়াল রাখতে হবে

#

লাইফস্টাইল ডেস্ক

২৯ মে, ২০২৪,  10:10 PM

news image

আবহাওয়ার এই পরিবর্তনের সময় শিশুদের শরীরের খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন। স্যাঁতস্যাঁতে এই আবহাওয়ার প্রভাবে তো জ্বর, সর্দি, কাশি শুরু হতে পারে। খেয়াল রাখবেন, তা যেন আবার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনের পর্যায়ে না চলে যায়। কীভাবে বুঝবেন শিশু অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনে ভুগছে। জেনে নিন উপসর্গগুলো।

কয়েকটি উপসর্গ রয়েছে যেমন

৩ দিনের বেশি জ্বর থাকা

নাক দিয়ে অনবরত পানি পড়তে থাকা

গলায় ব্যথা হওয়া

সারা শরীরে ব্যথা-বেদনা

বমি বমি ভাব থাকা

পাতলা পায়খানা

দ্রুত শ্বাসপ্রশ্বাস নেওয়া

এমন উপসর্গ হলে ঘাবড়ে যাবেন না। শিশুকে বাড়িতে রেখেই যত্ন করুন। কীভাবে তা করবেন

শিশুকে বেশি পরিমাণে তরল খাবার খাওয়াতে হবে।

ওষুধ খাওয়ার পরেও জ্বর না কমলে গা মুছে দিতে হবে।

শিশুর জ্বর, খাওয়ার পরিমাণ, প্রস্রাবের পরিমাণের কমছে কি না, সেদিকে খেয়াল রাখতে হবে।

প্রয়োজনে বাসক এবং তুলসী পাতার রস খাওয়াতে পারেন।

এখানে জানিয়ে রাখা প্রয়োজন, তিনদিনের বেশি জ্বর, শিশুদের প্রস্রাব কমে যাওয়া, সারাক্ষণ ঝিমুনি, স্বাভাবিকের থেকে দ্রুত শ্বাস নিলে অবশ্যই শিশুকে হাসপাতালে নিয়ে যেতে হবে।

শিশু যাতে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনে না ভোগে, তার জন্য আগাম সতর্কতা কীভাবে নেবেন

বারবার সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। শিশুকেও তা শেখাতে হবে

বাইরে থেকে এসে তাড়াতাড়ি জামাকাপড় বদলে নিতে হবে

ভিড় থেকে শিশুকে দূরে রাখতে হবে। প্রয়োজনে মাস্ক ব্যবহার করতে হবে।

হাঁচি, কাশির সময় রুমাল ব্যবহার করতে হবে

শিশুকে বারবার হালকা গরম পানীয় পান করাতে হবে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম