ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জুলাই, ২০২৩,  8:16 PM

news image

নওগাঁর পত্নীতলায় ১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার (২৪ জুলাই) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার রাত দেড়টার দিকে উপজেলার খিরসিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি ধামইরহাট থানার দেবীপুর গ্রামের আজিজের ছেলে আলমগীর হোসেন (২৫)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ জুলাই রাত সাড়ে ভুক্তভোগীকে (১৩) বাড়িতে একা পেয়ে আলমগীর তার বন্ধু সোহাগের সহযোগিতায় অপহরণ করে। পরে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরদিন ভুক্তভোগীর বাবা ধামইরহাট থানায় আলমগীর ও তার বন্ধু সোহাগের নামে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে। পরে রোববার রাত দেড়টার দিকে পত্নীতলা উপজেলার খিরসিন এলাকা থেকে আলমগীরকে গ্রেপ্তার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম