ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শিরোপা লড়াইয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ম্যানসিটির

#

স্পোর্টস ডেস্ক

২২ ফেব্রুয়ারি, ২০২৬,  5:01 PM

news image

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে বাড়ছে নাটকীয়তা। উলভসের বিপক্ষে আর্সেনালের অপ্রত্যাশিত ড্রয়ের পর সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে নিউক্যাসেলের বিপক্ষে কঠিন পরীক্ষায় উতরে গিয়ে পেপ গার্দিওলার দল পয়েন্ট ব্যবধান নামিয়েছে মাত্র দুইয়ে। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে-এ জমজমাট লড়াইয়ে প্রথমার্ধেই হয়েছে ম্যাচের সব নাটক। আধঘণ্টার ভেতর তিন গোলের মধ্যে দুটিই সিটির তরুণ মিডফিল্ডার নিকো ও’রেইলি–এর। ১৪ মিনিটে দূরপাল্লার জোরালো শটে স্বাগতিকদের এগিয়ে দেন ২০ বছর বয়সী এই প্রতিভা। তবে লিড দীর্ঘস্থায়ী হয়নি; ২২ মিনিটে সমতা ফেরান নিউক্যাসেলের লুইস হল। সমতায় ফেরার ধাক্কা সামলে দ্রুতই আবার আক্রমণে ঝাঁপায় সিটি। পাঁচ মিনিটের মধ্যেই কর্নার থেকে ও’রেইলির নিখুঁত হেডে স্কোরলাইন হয় ২-১। প্রথমার্ধে ছন্দময় ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে বৃষ্টিস্নাত পরিবেশে ব্যবধান আর বাড়াতে পারেনি সিটি। বলের দখল ও সুযোগে এগিয়ে থেকেও ফিনিশিংয়ে ছিল খানিক খাপছাড়া। অন্যদিকে নিউক্যাসেল শেষ মুহূর্তে নাটক জমাতে চেয়েছিল। স্টপেজ টাইমে বদলি হার্ভি বার্নেস গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মার আঙুলের ছোঁয়ায় নিশ্চিত গোলটি রুখে দেন। নিউক্যাসেল বিপক্ষে ২-১ গোলে জিতে ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট ম্যানসিটির। প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৫৮।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম