ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শিরোপা নিশ্চিতের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২২,  5:52 PM

news image

এক ম্যাচ হাতে রেখেই ভারতকে হারিয়ে শিরোপা নিশ্চিত করার মিশনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথমটিতে জয়লাভ করে এগিয়ে আছে টিম টাইগার্স। তাই এ ম্যাচে জয় পেলে এক ম্যাচ আগেই শিরোপা ঘরে তুলবে সাকিব-মুশফিকরা।  বুধবার (৭ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ১২টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখাবে গাজি টিভি, টি-স্পোর্টস। বাংলাদেশ আজ নিজেদের স্কোয়াডে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। পেসার হাসান মাহমুদের স্থলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।  অন্যদিকে ভারত পরিবর্তন করেছে ২টি। শাহবাজ আহমেদের স্থলে অক্ষর প্যাটেল ও কুলদীপ সেনকে জায়গা ছেড়ে দিতে হয়েছে উমরান মালিকের জন্য। 

বাংলাদেশ একাদশ 

লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

ভারত একাদশ 

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম