ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শিরোপা ধরে রাখার স্বপ্নভঙ্গ যুবাদের

#

স্পোর্টস ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২২,  4:13 PM

news image

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশ দলের। কোয়ার্টার ফাইনালে টাইগার যুবাদের থামিয়ে দিয়ে আরও একধাপ এগিয়ে গেল ভারত। তাতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে থেকে ছিটকে গিয়েছে রকিবুল হাসানরা। শনিবার অ্যান্টিগায় যুবারা ম্যাচ হেরেছে ৫ উইকেটের ব্যবধানে। আগে ব্যাট করে ১১১ রানে অল আউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ১১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত অনূর্ধ্ব-১৯ দল। কদিন আগে যুব এশিয়া কাপের সেমিফাইনালেও বাংলাদেশকে হারিয়েছিল ভারত।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন আট নম্বরে নামা মেহরব হাসান। আর কেবল দুই ব্যাটসম্যান যেতে পারেন দুই অঙ্কে। মাত্র ৩ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। রাবি কুমারের বলে বোল্ড হয়ে ৪ বলে ২ রান করে আউট হন মাহফিজুল ইসলাম। ১৭ বলে ১ রান করেন আরেক ওপেনার ইফতেখার আহমেদ। ১৯ বলে ৭ রান করে আউট হন প্রান্তিক নওরোজ নাবিলও। মাঝে কিছুক্ষণ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন আইচ মোল্লা। কিন্তু ৪৮ বলে ১৭ রান করে রান আউট হন তিনি।  ৫৬ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশের যুবারা। এরপর টাইগার যুবাদের পথ দেখাচ্ছিলেন মেহরব ও আশিকুর। দুজন মিলে গড়ে তুলেন ৫১ রানের জুটি। কিন্তু ৪৮ বলে ৩০ রান করেই ডাউন দ্য উইকেটে এসে খেলতে যান মেহরব। স্টাম্পিংয়ের সুযোগ মিস করেননি উইকেটরক্ষক বানা। ২৯ বলে ১৬ রান করে রান আউট হন আশিকুরও। বাংলাদেশের ইনিংসটাও আর লম্বা হয়নি, থামতে হয় ১১১ রানে। ভারতের পক্ষে ৩ উইকেট নেন রাবি কুমার। ৭ ওভারে মাত্র ১৪ রান দেন তিনি। জবাব দিতে নেমে শুরুতে একটু বিপদেই পড়েছিল ভারত। ৩ বলে ০ রান করে তানজিম হাসান সাকিবের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন হারনর সিং। এরপর দলের হাল ধরেন শেখ রশিদ ও আঙ্কিস রাঘুবংশী। দুজন মিলে গড়েন ৭০ রানের জুটি। ৫৯ বলে ২৬ রান করা শেখ রশিদকে রিপন মণ্ডল সাজঘরে ফেরালে এই জুটি ভেঙে যায়। এরপর রাঘুবংশীর সঙ্গী হন অধিনায়ক ইয়াশ ঢুল। কিছুক্ষণ পর ৬৫ বলে ৪৪ রান করা রাজবংশীও শিকার হন রিপনের।  দ্রুত আরও দুই উইকেট ফেললে ম্যাচে ফেরার বার্তা দেয় বাংলাদেশ। কিন্তু লক্ষ্যটা এতই কম যে বেশি কিছু করার ছিল না বোলারদের। ২৬ বলে ২০ রান করে অপরাজিত থেকে দলকে লক্ষ্যে পৌঁছে দেন ভারতীয় অধিনায়ক ঢুল। বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে দেওয়ার কারিগর রবি কুমার। ১৪ রান দিয়ে ৩ উইকেট নেওয়া এই বাঁহাতি পেসারই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। কোয়ার্টার ফাইনালে হারলেও বিশ্বকাপ এখানেই শেষ হচ্ছে না যুবাদের। অপর কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে পাকিস্তান। তাদের বিপক্ষে ৩১ জানুয়ারি সুপার লিগ প্লে অফ সেমিতে লড়বে বাংলাদেশের যুবারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম