ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

শিরোপা জয়ের লক্ষ্যে আজ মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা

#

স্পোর্টস ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২২,  5:09 PM

news image

পর্দা নামতে যাচ্ছে এশিয়া কাপের ১৫তম আসরের। আজ (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের এশিয়া কাপ। টুর্নামেন্টের শুরুতে পাকিস্তানকে ফেভারিট হিসেবে বিবেচনা করলেও সেরা তিনের মধ্যেও শ্রীলঙ্কাকে দেখেনি কেউ। বরং ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে লড়াই দেখবে বলে আশা করে নিয়েছিল ভক্তরা। তবে নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলা দাসুন শানাকার দল এখন পর্যন্ত একমাত্র দল, যারা কিনা এবারের এশিয়া কাপের সব দলের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করা লঙ্কানরা এরপর থেকে খেলা চার ম্যাচের প্রত্যেকটিতেই জয়ের দেখা পেয়েছে। এর মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান এবং ভারতের বিপক্ষে টানা তিন ম্যাচে শেষ ওভারে গিয়ে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে এক ম্যাচ আগেই ফাইনাল নিশ্চিত করে শানাকার দল। সুপার ফোরে নিজেদের শেষম্যাচে প্রি-ফাইনাল ম্যাচেও পাকিস্তানকে জয়ের কোনো সুযোগই দেয়নি দলটি। টুর্নামেন্টে পাকিস্তানের জয়-পরাজয়ের অভিজ্ঞতা কাছাকাছিই। প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর গ্রুপ পর্বে হংকংকে হারিয়ে পরবর্তী ধাপে জায়গা করে নেওয়া। সুপার ফোর পর্বে ভারত ও আফগানিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা। এরপর আবার লঙ্কানদের কাছে অসহায় আত্মসমর্পণ করে পাকিস্তান। আনপ্রেডিক্টেবল পাকিস্তান ভক্তদের জন্য ফাইনালে কোন পারফরম্যান্স জমিয়ে রেখেছে সেটাই এখন দেখার। আজ রাতে এশিয়া কাপের ফাইনাল ছাড়াও রয়েছেন লিজেন্ডস ক্রিকেট লিগে বাংলাদেশের ম্যাচ। যেখানে শাহাদাত হোসেন রাজীব, আফতাব আহমেদরা খেলবে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের বিপক্ষে। এ ছাড়াও টিভিতে আর যেসব খেলা দেখবেন, সেই তালিকা দেওয়া হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম