ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শিরোপার অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর

#

স্পোর্টস ডেস্ক

১৩ মে, ২০২৬,  4:56 PM

news image

সৌদি প্রো লিগের শিরোপা জয়ের দারুণ সুযোগ হাতছাড়া করল আল নাসর। নগর প্রতিদ্বন্দ্বী আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করায় আরো দীর্ঘ হলো ক্রিস্তিয়ানো রোনালদোর শিরোপা অপেক্ষা। এই ম্যাচে জয় পেলেই সৌদি প্রো লিগের শিরোপা নিশ্চিত হয়ে যেত আল নাসরের। তবে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে সেই স্বপ্ন আপাতত ঝুলে রইল। রিয়াদের আল আউয়াল পার্কে ম্যাচের ৩৭ মিনিটে মোহামেদ সিমাকানর গোলে এগিয়ে যায়র আল নাসর। ম্যাচের বেশির ভাগ সময় সেই লিড ধরে রাখলেও যোগ করা সময়ে সমতায় ফেরে হিলাল। ম্যাচের ৯০+৮ মিনিটে লং থ্রো সামলাতে গিয়ে গোলরক্ষক বেন্টো নিজের ডিফেন্ডার ইনিগো মার্তিনেজর সঙ্গে ধাক্কা খান। এরপর বল তার হাত ফসকে জালে ঢুকে গেলে হতাশায় স্তব্ধ হয়ে যায় আল নাসর শিবির। এই ড্রয়ের পর ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল নাসর, তবে তাদের হাতে বাকি আর মাত্র একটি ম্যাচ। অন্যদিকে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের হাতে এখনো দুই ম্যাচ রয়েছে। ফলে শেষ মুহূর্তে জমে উঠেছে শিরোপা লড়াই। ম্যাচজুড়ে নজর ছিল রোনালদোর ওপর। ২০২২ সালে সৌদি আরবে যোগ দেওয়ার পর এখনো বড় কোনো শিরোপা জেতা হয়নি তার। এই ম্যাচেও একাধিক সুযোগ পেলেও গোল পাননি পর্তুগিজ মহাতারকা। শেষ বাঁশির পর হতাশ মুখে মাঠ ছাড়তে দেখা যায় তাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম