ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

শিবগঞ্জে বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করলেন স্বামী

#

নিজস্ব প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর, ২০২২,  5:17 PM

news image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নে স্বামীর বটির কোপে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ওই ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিনা (৩০) উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী। স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে মনিরুল ও তার স্ত্রীর ঝামেলা লেগেই ছিল।

রোববার বিকেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পাশে থাকা একটি বটি দিয়ে স্ত্রীর পেটে ও মাথায় আঘাত করে মনিরুল। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে, উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানে যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, রোববার রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্ত স্বামী মনিরুল পালিয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম