ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

শিনজো আবেকে শেষ শ্রদ্ধা জানাতে হাজারও মানুষের ঢল

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুলাই, ২০২২,  6:00 PM

news image

জাপানের টোকিওতে হত্যাকাণ্ডের শিকার সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’র শেষকৃত্য চলছে। টোকিও’র জোজোজি মন্দিরে বৌদ্ধ রীতি মেনে অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালিত হচ্ছে। শেষকৃত্যে কেবল স্বজন ও বন্ধুদের জন্য প্রবেশাধিকার সংরক্ষিত রাখা হয়েছে। তবে হাজারও জাপানী নাগরিক মন্দিরের বাইরে শিনজো আবে’র প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছেন। শেষকৃত্যের পর একটি শবযাত্রা বের করা হবে। শবযাত্রাটি পার্লামেন্ট ভবনসহ টোকিও শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করবে। এর আগে, সোমবার মোমবাতি প্রজ্জ্বলন করে শিনজো আবেকে স্মরণ করে পুরো জাপান। শুক্রবার নারা শহরে জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনের প্রচার চালানো সময় আততায়ীর গুলিতে নিহত হন শিনজো আবে। রোববার উচ্চকক্ষের সেই নির্বাচনে বিপুল বিজয় পেয়েছে আবে’র দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম