ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’

শিগগির তিস্তা সমস্যার সমাধান: কলকাতায় শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২২,  6:50 PM

news image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শিগগির তিস্তা পানি বণ্টন সমস্যার সমাধান হবে। শুক্রবার (৪ মার্চ) পশ্চিমবঙ্গে বইমেলায় নিজের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই কথা জানান তিনি। দীপু মনি বলেন, ‘তিস্তার পানির ওপর বাংলাদেশের অধিকার রয়েছে। ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। অচিরেই এই সংকটের সমাধান হবে।’ তিনি বলেন, দুই দেশের মানুষ, রাজনৈতিক দল এবং একাডেমির সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ১৯৭১ সালে এই সম্পর্ক গড়ে ওঠে। দিন দিন তা আরও সুদৃঢ় হয়েছে, যা সহজে ক্ষয়ে যাওয়ার নয়। শিক্ষামন্ত্রী বলেন, ‘ভারত-বাংলাদেশের মৈত্রীর সুসম্পর্ক রয়েছে। তাই আমি বিশ্বাস করি, তিস্তার এই সমস্যা দ্রুত সমাধান হবে।’ পশ্চিমবঙ্গ বইমেলায় ‘বাংলাদেশ দিবস’-এর দ্বিতীয় দিনে কবি কামাল চৌধুরীর ‘শ্রেষ্ঠ কবিতা’, ইংরেজি অনুবাদ ‘টুঙ্গিপাড়ার গ্রাম থেকে’ এবং ‘শান্তিনিকেতন বাংলাদেশ ভবন’সহ বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য আরমা দত্ত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান, শিক্ষাবিদ পবিত্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম