ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

শিগগিরই সরকারকে চূড়ান্ত প্রতিবেদন দেবে ঐকমত্য কমিশন

#

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২৫,  6:54 PM

news image

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। রোববার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠকে এ কথা জানান তিনি। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব এবং এ বিষয়ে ঐকমত্য কমিশনের অবস্থান সম্পর্কে সভাকে জানানো হয়। প্রধান উপদেষ্টা কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। ড. আলী রীয়াজ বলেন, ‘ঐকমত্য কমিশন সব রাজনৈতিক দল থেকে ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছে। এছাড়া, গণমাধ্যমগুলো ঐকমত্য কমিশনকে অকল্পনীয় সমর্থন দিয়েছে।’ বৈঠকে কমিশনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন- সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। পাশাপাশি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খানও বৈঠকে উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম