ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শিগগিরই ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত: রেলমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২২,  7:53 PM

news image

প্রাণঘাতি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ রোধে ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত শিগগিরই আসতে পারে। আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) রেল ভবনে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘কবে থেকে ৫০ শতাংশ যাত্রী পরিবহন শুরু করবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।

১৩ জানুয়ারির অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। ওই দিন থেকে ৫০ শতাংশ যাত্রী বহন করা সম্ভব হবে না।’ মন্ত্রী আরও বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে বৈঠক করে শিগগির আপনাদের জানাব।’ পাবলিক প্রাইভেট পার্টনারশিপে বন্দর নগরীর চট্টগ্রাম স্টেশনের কাছে রেলওয়ের জমিতে শপিং মল, হোটেল কাম রেস্ট হাউস এবং অন্যান্য নির্মাণের জন্য বাংলাদেশ রেলওয়ে আজ একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। রেলওয়ের পক্ষে আহসান জাবের এবং এপিক প্রপার্টিজ লিমিটেডের পরিচালক আনোয়ার হোসেন ওই চুক্তিতে স্বাক্ষর করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম