ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

শিগগিরই ইউক্রেন যুদ্ধের ইতি টানবেন পুতিন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২২,  4:37 PM

news image

যত দ্রুত সম্ভব ইউক্রেনে যুদ্ধের ইতি টানবেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উজবেকিস্তানে চলমান এসসিও আঞ্চলিক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পুতিন এ আশ্বাস দেন। খবর আল জাজিরা বৈঠকে মোদি পুতিনকে বলেন, এখন যুদ্ধের সময় না, এ বিষয়ে ফোনেও আপনার সঙ্গে আমার কথা হয়েছে। মোদি আরও বলেন, গণতন্ত্র, কূটনীতি ও আলোচনার মধ্য দিয়ে পুরো বিশ্ব এক হয়ে থাকতে পারে। 

৮ দেশীয় জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সমরখন্দে পৌঁছান মোদি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং অন্য সদস্যদেশের নেতাদের সঙ্গে দলবদ্ধ ছবি তোলার মধ্য দিয়ে শুক্রবার আনুষ্ঠানিকভাবে তিনি সম্মেলনে যোগ দেন। এদিকে মোদিকে আশ্বস্ত করতে পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধে আমি আপনার অবস্থান জানি। আপনি ক্রমাগত উদ্বেগ প্রকাশ করে যাচ্ছেন।পুতিন আরও বলেন, ‘এই যুদ্ধ দ্রুত শেষ করতে যা করণীয় তার সবই আমরা করব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অপর পক্ষ অর্থাৎ ইউক্রেনের নেতৃত্ব আলোচনায় প্রক্রিয়াকে প্রত্যাখান করেছে এবং বলেছে সামরিক উপায়ে তারা লক্ষ্য অর্জন করতে চায়।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম