ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিত করায় পৌর মেয়র শাহ নেওয়াজকে দল থেকে অব্যাহতি

#

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২১,  9:04 PM

news image

শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিত, পৌর মেয়রকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি পৌর মেয়র শাহ নেওয়াজ শাহান শাহ। জামালপুরের দেওয়ানগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় পৌর মেয়র শাহ নেওয়াজ শাহান শাহকে সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

সোমবার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী স্বাক্ষতির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবসের অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় আওয়ামী লীগের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হয়েছে, যা সংগঠনের জন্য বিব্রতকর। দলের শৃঙ্খলা রক্ষার স্বার্থে ও অসাংগঠনিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর সকালে বিজয় দিবসের অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণের সময় ঘোষণা মঞ্চ থেকে পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহর নাম দেরিতে ঘোষণা করায় তিনি ক্ষিপ্ত হন। এরপর অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় পৌর মেয়রকে আসামি করে মামলা দায়ের করেছেন ওই শিক্ষা কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম