ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শিক্ষার্থী মাঈনুদ্দীনকে চাপা দেওয়া বাসের হেলপার আটক

#

৩০ নভেম্বর, ২০২১,  5:32 PM

news image

রাজধানীর রামপুরায় একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসি ফলপ্রার্থী মাঈনুদ্দীনকে চাপা দেওয়া বাসের হেলপার চান মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার রাত ১০টার দিকে রামপুরা বাজার এলাকায় অনাবিল বাসের চাপায় প্রাণ হারায় মাঈনুদ্দীন।

সে ২০০২ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করে। তিন ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট। জন্মদিনেই তার মৃত্যু হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, “বাসের ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে ঝামেলা হয়েছিল ওই শিক্ষার্থীর। বাসের হেলপার তাকে লাথি মেরে ফেলে দেয়। বাসের নিচে চাপা পড়ে ‘মা’ বলে একটি চিৎকার দেয় ওই শিক্ষার্থী।” মাঈনুদ্দীনের বাবা ও পূর্ব রামপুরার মোল্লা বাড়ি এলাকায় চায়ের দোকানদার আবদুর রহমান ভান্ডারী বলেন, ‘গতকাল দুপুরে খাওয়ার পর ছেলে জানালো যে তার পরীক্ষা ভালো হয়েছে। সে ভালো কলেজে পড়তে চেয়েছিল।’ মাঈনুদ্দীনের মা রাশেদা বেগম বলেন, ‘ছেলেটা আমার জন্মদিনেই মারা গেল।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম