ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শিক্ষার্থী নাঈমের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রিট

#

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২১,  4:59 PM

news image

সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে আপাতত ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) রিট আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। তিনি বলেন,

জনস্বার্থে গতকাল রোববার ‘জন অধিকার ফাউন্ডেশন’ নামে একটি সংগঠনের নির্বাহী পরিচালক ও ঢাকা আইনজীবী সমিতির সদস্য আইনজীবী পারভীন আক্তারের পক্ষে রিটটি করা হয়। রিটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, বিআরটিএ চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মহাব্যবস্থাপককে (যানবাহন) বিবাদী করা হয়েছে। উল্লেখ্য, রাজধানীর গুলিস্তান গোলচত্বরে হল মার্কেটের সামনে ২৪ নভেম্বর বেলা ১১টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৭) নামে নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি কলেজের মানবিক শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এরপর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। ঘটনায় জড়িত প্রকৃত আসামির বিচারের দাবি জানিয়ে আসছেন তারা। এ ঘটনায় নিহতের বাবা শাহ আলম দেওয়ান বাদী হয়ে মামলা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম