ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শিক্ষার্থী আনুশকাকে ধর্ষণ ও হত্যা: দিহানের বিচার শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি, ২০২২,  8:53 PM

news image

রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেল শিক্ষার্থী আনুশকাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ইফতেখার ফারদিন দিহানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো। বুধবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর ভারপ্রাপ্ত বিচারক এ এম জুলফিকার হায়াত আসামির অব্যাহতির আবেদন খারিজ করে এ অভিযোগ গঠন করেন। এদিকে জিজ্ঞাসাবাদে দিহান পুলিশকে জানায়, ধর্ষণের পরিকল্পনা আগেই করা ছিল। বন্ধু হলেও দুজনের প্রেমের সম্পর্ক বেশিদিন হয়নি। মাত্র তিন মাস হলো তাদের মধ্যে সম্পর্ক হয়েছে।

গ্রুপস্টাডির নাম করে আনুশকাকে ফোন করে কলাবাগান লেক সার্কাসের একটি বাসায় ডেকে নেয় দিহান। দুপুর ১২টা থেকে ১টার মধ্যে জোরপূর্বক আনুশকাকে ধর্ষণ করে দিহান। দুপুর একটার দিকে আনুশকা রক্তক্ষরণ বন্ধ না হলে অচেতন হয়ে পড়ে। এরপর তাকে আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, ইফতেখার দিহানের বাবার নাম আবদুর রব সরকার। তিন ভাইয়ের মধ্যে দিহান সবার ছোট। গত বছর ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল থেকে ও লেভেল শেষ করে দিহান। আনুশকার বাবা আল আমিন আহাম্মেদ ও মা শাহানুরী মামলার এজাহারে উল্লেখ করেন, বাবা নবাবপুরের ব্যবসায়ী এবং মা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কম্পিউটার অপারেটর। তারা ধানমন্ডি-১৭ (নতুন)-এ থাকেন। সকাল ৯টার দিকে মেয়েকে বাসায় রেখে দুজনই বের হয়ে যান। এরপর বেলা ১১টার দিকে মেয়ে তার মাকে ফোন করে জানায়, ক্লাসের নোট নেওয়ার জন্য বাইরে বের হচ্ছে। এজাহারে আরও বলা হয়, দুপুর ১টার দিকে দিহান পরিচয় দিয়ে মেয়ের মাকে ফোন করে জানায়, আনুশকা তার বাড়িতে গিয়েছিল, এরপর সেখানে অচেতন হয়ে পড়ায় তাকে আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর আনুশকার মা হাসপাতালে গিয়ে ডাক্তারের কাছে জানতে পায়, রক্তক্ষরণে তার মেয়ের মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম