ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শিক্ষার্থীর মৃত্যু: রামপুরায় ব্রিজ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২১,  5:29 PM

news image

রাজধানীর রামপুরায় বাস চাপায় এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন নিহত হওয়ার ঘটনার বিচার চেয়ে মানববন্ধন ও রামপুরা ব্রিজ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে বিএএফ শাহীন কলেজ, ইম্পেরিয়াল কলেজ ও একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী সেখানে বিক্ষোভ করে।

মাইনুদ্দিন ইসলাম নিহত হওয়ার ঘটনায় বিচার চাওয়া ছাড়াও গণ পরিবহনে হাফ পাস নিশ্চিত করার দাবিও জানিয়েছে শিক্ষার্থীরা। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাসচাপায় রামপুরা বাজারের সামনে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীরা রামপুরা সড়ক অবরোধ করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে রামপুরায় রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হয় মাইনুদ্দিন ইসলাম। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাইনুদ্দিনের বাবা রামপুরায় একটি চায়ের দোকান চালান। দুই ভাই ও এক বোনের মধ্যে মাইনুদ্দিন সবার ছোট। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম