ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল গুলিস্তান

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২১,  7:50 PM

news image

ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের (১৮) মৃত্যুর ঘটনায় গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। প্রকৃত আসামির বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এদিন মতিঝিল শাপলা চত্বর থেকে বিক্ষোভ শুরু হলেও বর্তমানে গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান করছেন তারা। শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমরা বিচার চাই’ ‘নিরাপদ সড়ক চাই’সহ নানা ধরনের স্লোগান দিতে থাকেন তারা। আন্দোনকারীরা সাংবাদিকদের জানান, বিচার না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। এর আগে বুধবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তান হল মার্কেট মোড়ে রাস্তা পার হওয়ার সময় গাড়িটি তাকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১২টায় তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাঈম নটরডেম কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল। এ ঘটনায় ইতোমধ্যে গাড়িচালককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম