ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শিক্ষার্থীদের তোপের মুখে ববি উপচার্যের পদত্যাগ

#

নিজস্ব প্রতিনিধি

২০ আগস্ট, ২০২৪,  7:17 PM

news image

শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এর আগে সোমবার (১৯ আগস্ট) উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে ২৪ ঘণ্টার মধ্যে তাদের পদত্যাগ করার আলটিমেটাম দেন তারা। শিক্ষার্থীরা জানান, বর্তমান উপাচার্য (ভিসি) এবং প্রক্টর আন্দোলন চলাকালীন নানাভাবে শিক্ষার্থীদের হয়রানি করেছেন। এমনকি তাদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের নানা অভিযোগ থাকলেও সব সময় আওয়ামী লীগ সরকারের তাবেদারি করার কারণে কোনো প্রশ্নের সম্মুখীন হননি তারা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো চলত বরিশাল সিটি করপোরেশনের সাবেক দুই মেয়রের কথায়, আবার কখনো চলত সদর সংসদ সদস্যের কথায়। বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রক্টরসহ অনেক শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের চেয়ে আওয়ামী লীগের নেতাদের বাসায় বেশি দেখা যেত। এদিকে একইদিন নিজেকে সব ধরনের রাজনৈতিক ও দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম