ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২২,  4:26 PM

news image

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে আপাতত ভাবা হচ্ছে না। করোনা পরিস্থিতি বিবেচনায় পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন তিনি। রোববার (৯ জানুয়ারি) রাতে কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়,

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। যদি প্রয়োজন হয় পরে জরুরি বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত পরিসরেই চলতে থাকবে। প্রসঙ্গত, করোনা সংক্রমণের কারণে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধের পর গত ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাইরাসটির বিস্তার ঠেকাতে দেশবাসীকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান। রোববার সকালে এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।  প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বেই ওমিক্রন দেখা দিয়েছে। তাই আমাদের দেশের মানুষকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলতে হবে। শীতকালে এর প্রাদুর্ভাবটা বাড়ে। তবে আমাদের দেশে শীতকালে একটু সর্দি-কাশিও হয়। সেদিকে লক্ষ্য রেখে সবাই মাস্ক ব্যবহার করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম