ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শিক্ষককে পিটিয়ে হত্যা : সেই কলেজের গভর্নিং বডির কমিটি স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০২২,  10:15 PM

news image

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় ওই প্রতিষ্ঠানের গভর্নিং বডির এডহক কমিটি আজ স্থগিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, শিক্ষা বোর্ডের সিদ্ধান্তক্রমে ওই কলেজের গভর্নিং বডির এডহক কমিটি স্থগিত করা হয়েছে। গত ২৫ জুন আশুলিয়ার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র আশরাফুল আহসান জিতু ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে অতর্কিত হামলা চালায় শিক্ষক উৎপল কুমার সরকারের ওপর।

প্রথমে ওই ছাত্র শিক্ষকের মাথায় আঘাত করে এবং পরে স্টাম্প দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এ ছাড়া স্টাম্পের সূচালো অংশ দিয়ে পেটের বিভিন্ন অংশেও আঘাত করে জিতু। পরে শিক্ষক উৎপল কুমার সরকারকে গুরুতর আহত অবস্থায় প্রথমে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (২৭ জুন) ভোরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় গতকাল বুধবার জিতুকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে আদালতের মাধ্যমে র‍্যাব ১০দিনের রিমান্ড আবেদন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম