ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

শিকাগোয় প্যারেডে হামলাকারীর বিরুদ্ধে হত্যাসহ ৭টি অভিযোগ গঠন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জুলাই, ২০২২,  4:18 PM

news image

রবার্ট ক্রিমো ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের শিকাগোয় স্বাধীনতা দিবসের প্যারেডে হামলাকারীর বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টাসহ ৭টি অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তার। খবর রয়টার্সের। ইলিনয় স্টেট অ্যাটর্নি এরিক রেইনহার্ট জানান, আরও বেশ কয়েকটি মামলা হতে পারে ২১ বছর বয়সী রবার্ট ক্রিমোর বিরুদ্ধে। পুলিশের তদন্তে রবার্টের বিষয়ে উঠে আসছে একের পর এক চমকপ্রদ তথ্য। গত বছর মোট ৫টি আগ্নেয়াস্ত্র কেনেন ক্রিমো। ২০১৯ সালের এপ্রিলে আত্মহত্যার চেষ্টা করেন এই ২১ বছর বয়সী তরুণ। একই বছর সেপ্টেম্বরে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ দায়ের করা হয় থানায়।২০১৯ সালের ৪ জুলাই শিকাগোর প্যারেডে অংশগ্রহণকারীদের লক্ষ্য করে রাইফেল থেকে ৭০টির বেশি বুলেট ছোঁড়েন রবার্ট। এরপর নারী সেজে পালিয়ে যান ভীড়ের মধ্য থেকে। গত সোমবার (৪ জুলাই) আট ঘণ্টার অভিযানের পর আটক করা হয় রবার্টকে। তার বাড়ি থেকে উদ্ধার হয় আরও তিনটি আগ্নেয়াস্ত্র।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম