ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

শাহ আমানত বিমান বন্দর থেকে ৫৬ সোনার বার উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১২ নভেম্বর, ২০২২,  7:12 PM

news image

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৬টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শনিবার (১১ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের  ফ্লাইট থেকে এ সোনার বার উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, বিজি ১৪৮ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিটের পাশে পরিত্যক্ত অবস্থায় ৫৬টি সোনার বার পাওয়া যায়। তবে কাউকে আটক করা যায়নি। দুবাই থেকে আসা এসব সোনার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা। ওজন ৬ কেজি ৫৪০ গ্রাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম