ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

শাহবাগে ময়লার স্তূপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০২২,  9:00 PM

news image

রাজধানীর শাহবাগ থানার আনন্দ বাজার এলাকার ময়লার স্তূপ থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক একদিন। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির জানান, সকালে আমরা খবর পেয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠাই। তিনি আরও বলেন, কে বা কারা পলিথিনে করে ময়লার স্তূপের উপর অজ্ঞাত নবজাতককে ফেলে যায়। আমরা আশপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করেছিলাম কাউকে ফেলে যেতে দেখেছে কি না কেউ কিছু বলতে পারেনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেন জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম