ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শাহবাগে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী আহত

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২২,  6:51 PM

news image

রাজধানীর শাহবাগে হাইকোর্ট মাজারের সামনে চার রাস্তার মোড়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মাকসুমুল কাইয়ুম রয়েলসহ তার স্কুলপড়ুয়া দুই শিশু সন্তান আহত হয়েছেন। বুধবার (১৫ জুন)  এই তথ্য নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার। তিনি জানান, আজ সকালে হাইকোর্ট মাজার গেটের সামনে চৌরাস্তায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থাকা মাকসুমুল কাইয়ুম রয়েল ও তার দুই শিশুসন্তানসহ রাফা (১১) তানভীর (১০) আহত হয়। পরে তাদের তিনজনকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী রাফার অবস্থা বেশি গুরুতর। একই স্কুলের ছাত্র তার ছোট ভাই তানভীর সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে।   তিনি আরো জানান, সকালে তার বাবা তাদের বর্তমান ঠিকানা যাত্রাবাড়ী বিবির বাগিচা থেকে মোটরসাইকেলে করে তার দুইশিশু সন্তানকে স্কুলে  নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। পালিয়ে যাওয়া বালুবাহী ট্রাককে শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, তিন জনের অবস্থাই গুরুতর। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম