ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২৬,  8:24 PM

news image

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ১৭ দিনে মোট ৫২৮টি ফ্লাইট বাতিল করা হলো। সোমবার (১৬ মার্চ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য জানান। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ থাকার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল শুরু হয়। আজও তা অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বেবিচক জানিয়েছে, আজ কুয়েতে দুটি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, ইউএই) আটটি, গালফ এয়ারের (বাহরাইন) দুটি, কাতার এয়ারওয়েজের (কাতার) চারটি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) দুটি, জাজিরার (কুয়েত) চারটি, ফ্লাইদুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) চারটি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের (বাংলাদেশ) দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম