ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

শাহজালালে ময়লার ঝুড়ি থেকে ৩ কোটি ৭৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০২২,  7:55 PM

news image

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটের ময়লার ঝুড়ি থেকে প্রায় সাড়ে পাঁচ কেজি ওজনের ৪৬টি সোনারবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বুধবার (২৭ এপ্রিল) সকালে উদ্ধারকৃত এসব সোনারবারের আনুমানিক মূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম। শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে তল্লাশি চালানো হয় এবং সংস্থার উপ-পরিচালক মো. শাকিল খন্দকারের নেতৃত্বে কাস্টমস গোয়েন্দা দল বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। সকাল সাড়ে ৮টার দিকে একটি টয়লেটের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় সোনারবারগুলো পাওয়া যায়। যার ওজন ৫ কেজি ৩৫৯ গ্রাম। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় শুল্ক গোয়েন্দা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম